কক্সবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী 'মারছা' বাস খাদে

Passenger bus loses control and falls into ditch
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৬ জুলাই ২০২৫ ০৭:১৫ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৬ জুলাই ২০২৫ ০৭:১৫ অপরাহ্ন
কক্সবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী 'মারছা' বাস খাদে
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বাংলাবাজার এলাকায় যাত্রীবাহী মারছা বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বাংলাবাজার এলাকায় যাত্রীবাহী মারছা বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। এঘটনায় ২ যাত্রী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিজয়বাংলা নিউজকে রামু হাইওয়ে থানার ইনচার্জ জানিয়েছেন, শনিবার ভোর ৫টার দিকে এ দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাস থানায় রয়েছে। এ বাসে ১২ জন যাত্রী ছিল। তারমধ্যে দু'জন হওয়ার খবর পাওয়া গেছে। 

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বাসটি রওনা হলে পথিমধ্যে বাংলাবাজার নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারায়। গাছের সঙ্গে লেগে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। 

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাসুদ কুতুবী জানান, আমার বড় ছেলে কক্সবাজার প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এন্ড ম্যানেজার মুহাম্মদ হাসান মাহমুদ চৌধুরী মারছার এই গাড়ি দুর্ঘটনায় আহত হয়। তার শরীরে আঘাত হয়। আল্লাহর রহমতে প্রানে বেঁচে যায়।