নাহিদ ইসলাম

বিচার-সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণ প্রত্যাখ্যান করবে

Nahid Islam
অনলাইন ডেস্ক ২৬ জুলাই ২০২৫ ০৮:১৬ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ২৬ জুলাই ২০২৫ ০৮:১৬ অপরাহ্ন
বিচার-সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণ প্রত্যাখ্যান করবে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম.....সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার-সংস্কার ছাড়া নির্বাচন চায় না এনসিপি। এমনটা হলে সে নির্বাচন জনগণ গ্রহণ করবে না। 

শনিবার (২৬ জুলাই) মৌলভীবাজার শহরের বেরীরপার এলাকায় দলটির পথসভায় এ কথা বলেন তিনি।

সংবিধান প্রসঙ্গে নাহিদ বলেন, বাহাত্তরের সংবিধান মানেই মুজিববাদী সংবিধান। দেশের সংস্কার ও উন্নয়নে সে সংবিধানের সংস্কার প্রয়োজন। যেখানে মুক্তিযুদ্ধ ও চব্বিশের অভ্যুত্থানের স্বীকৃতি থাকবে। তবে বিভিন্ন রাজনৈতিক শক্তি বাহাত্তরের সংবিধানকে রক্ষায় রাজপথে নামছে। এর বিরুদ্ধে সক্রিয় থাকতে হবে।

তিনি বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবে এনসিপি। পাশাপাশি বিভিন্ন জাতিসত্তার অধিকার নিশ্চিত করা হবে। এ সময় হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশ হত্যার দায় অভ্যুত্থানকারীদের দেয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।