রেলওয়ে পুলিশের উপমহাপরিদর্শকে বাধ্যতামূলক অবসর

Md. Mahbub Alam
নিজস্ব প্রতিবেদক: ২৮ জুলাই ২০২৫ ০৯:০৩ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২৮ জুলাই ২০২৫ ০৯:০৩ অপরাহ্ন
রেলওয়ে পুলিশের  উপমহাপরিদর্শকে বাধ্যতামূলক অবসর
রেলওয়ে পুলিশের উপমহাপরিদর্শকে বাধ্যতামূলক অবসর......প্রতীকী ছবি

জনস্বার্থে রেলওয়ে পুলিশ ঢাকায় সংযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মাহবুব আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। ২৮ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে মো. মাহবুব আলমকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে এবং তিনি বিধি অনুযায়ী অবসরসুবিধা প্রাপ্ত হবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

তার সঙ্গে আরও তিনজন ডিআইজিকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা হলেন—ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত আতিকা ইসলাম, শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত মো. মনির হোসেন, এবং পুলিশ টেলিকম ঢাকায় সংযুক্ত এ কে এম নাহিদুল ইসলাম।

সরকারের এই সিদ্ধান্ত জনস্বার্থে নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হলেও এর পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।