২৯ জুলাই ১৯৭১ স্বাধীন বাংলা ফুটবল দল
পাকিস্তান ফুটবল অঙ্গন কাঁপনো সেরা ফুটবলার রাজশাহীর জেলার তৎকালীন নওগাঁ মহকুমার জাকারিয়া পিন্টু (ঢাকা মোহামেডান ক্লাবের অধিনায়ক), নাটোর মহকুমার গোপালপুরের শেখ তসলিম উদ্দিন (ঢাকা ওয়ান্ডাস ক্লাবের অধিনায়ক), রাজশাহী জেলা সদরের ফজলে সাদাইন খোকন (ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের মিডিল ফিল্ড ফুটবলার), বগুরা জেলার অমলেস সেন (ঢাকা পিডাব্লু-ডি ক্লাবের রাইটিং ফুটবলার) সঙ্গীদের নিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলা কালে ২৯ জুলাই সৃষ্ঠি করেন অনন্য এক ইতিহাস। বীর মুক্তিযোদ্ধা ফুটবলার ফজলে সাদাইন খোকনের দেয়া তথ্যে জানা যায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ঢাকা প্রথম বিভাগ ফুটবল লিগে অংশ নেয়া ফুটবলারদের কলকাতার ৯ নম্বর পার্ক সার্কাস এভিনিউ এ বাংলাদেশ মিশনে যোগাযোগ করতে বলা হলে সীমান্ত পার হয়ে যাওয়া ফুটবলাররা সেখানে যোগাযোগ করলে বাঙালিপুর ক্যাম্পে স্বাধীন বাংলা ফুটবল দল গঠনের প্রক্রিয়া শুরু হয়। প্রবাসী বাংলাদশে সরকারের লিখিত নির্দেশে জাকারিয়া পিন্টু ৪০ জন ফুটবলারকে সংগঠিত করে কলকাতা পাক সার্কাসের কোকাকলা ভবনে অফিস করে পার্ক সার্কস মাঠে ২৫ জনকে মনোনীত করার পর ফুটবল ব্যাক্তিত্ব নাম করা রেফারী নায়িকা সবনমের বাবা ননি বসাক কোচ ও ক্রিকেট ব্যাক্তিত্ব তানভীর আহমেদ তান্না ম্যানেজারের দ্বায়িত্ব নিলে জাকারিয়া পিন্টুকে অধিনায়ক, প্রতাপ শংকর হাজরাকে সহ অধিনায়ক করা হয়। বীর মুক্তিযোদ্ধা ফুটবলার কাজী সালাউদ্দনি, বীর মুক্তিযোদ্ধা শিরু, বীর মুক্তিযোদ্ধা নওসের আলী, বীর মুক্তিযোদ্ধা সুবাস, বীর মুক্তিযোদ্ধা সন্দিজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান প্রমুখকে পেয়ে ফুটবলাররা অনুপ্রানিত হন। কোকাকলা ভবনে ফুটবলারদের থাকার ব্যবস্থা করা হয়। নদীয়া জেলা ক্রীড়া সংস্থা ২৯ জুলাই কৃষ্ণনগর স্টেডিয়ামে ফুটবল ম্যাচের আয়োজন করে ব্যাপক প্রচার চালায়। সকাল থেকে মৃদু গুঞ্জন ঐতিহাসিক কিছু ঘটবে। কিন্তু কি ঘটবে তা সীমাবদ্ধ থাকে কেবল মাত্র কয়েক জনের মধ্যে।
ওই দিন বিকেল ৪ টায় স্বাধীন বাংলা ফুটবল দলের মনোগ্রাম সম্বলিত সবুজ ও লাল জার্সি পড়ে ফুটবলাররা স্টেডিয়াম মাঠে প্রবেশ করলে চারি পাশ মুখোরিত হয়ে যায়। জাতীয় সংগীত পরিবেশনের পর জাকারিয়া পিন্টু ও প্রতাপ শংকরহাজরা অন্যান্যদের নিয়ে স্বাধীন বাংলার পতাকা উড়াতেই নানা স্লোগানে স্টেডিয়াম চত্বর আলোড়িত হয়ে উঠে, দর্শকরা উৎসাহ দিতে থাকেন। ম্যাচের ফলাফল ২-২ গোলে ড্র। পতাকা উড়ানোর ঘটনা নদীয়া প্রশাসন থেকে তখনই ভারতের সরকারী উচ্চ মহলে চলে যায়। মুক্তিযোদ্ধা ক্যাম্প ও শরনার্থী শিবিরে সাড়া পড়ে। বিদেশী প্রচার মাধ্যম ঘটনাটি ঘটা করে প্রচার করে। উদ্বোধনী এই ফুটবল ম্যাচের মধ্য দিয়ে স্বাধীন বাংলা ফুটবল দলের যাত্রা শুরু হয়। পতাকা উড়ানোর দায়ে নদীয়া জেলার ডি এম দীপক কান্তি ঘোষকে সাময়িক বরখাস্ত করে নদীয়া জেলা ক্রীড়া সংস্থার এপিলিয়েশন বাতিল করা হয়। স্বাধীন বাংলা ফুটবল দল অস্থিরতার মধ্যে পড়লেও ভারতীয় জনগনের সহযোগিতায় ১৬ টি প্রদর্শনী ম্যাচ থেকে সংগ্রহ করা ৫ লক্ষ ভারতীয় রুপী প্রবাসী বাংলাদেশ সরকারের তহবিলের জমা দেয়। ভারতের দেয়া স্বীকৃতির পর দীপক কান্তি ঘোষ চাকুরী ফিরে পান। নদীয়া জেলা ক্রীড়া সংস্থার এপিলিয়েশন ও ফিরিয়ে দেয়া হয়। মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবলদলের ভূমিকা ভুলার নয়।
সৌজন্যেঃ বীর মুক্তিযোদ্ধা স্বাধীন বাংলা ফুটবল দলের ফুটবলার ফজলে সাদাইন খোকন।
লেখক তথ্য সংগ্রাহক, সমাজ ও সাংস্কৃতিক কর্মী, রাজশাহী।