নিয়ামতপুরে উপজেলা মাসিক ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

Monthly and Law and Order Meeting
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ২৯ জুলাই ২০২৫ ০২:৩৯ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ২৯ জুলাই ২০২৫ ০২:৩৯ অপরাহ্ন
নিয়ামতপুরে উপজেলা মাসিক ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়সাল নাহিদ পবিত্র।

এছাড়াও সকল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বৃন্দ, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) মোসলেম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ, প্রকল্প কর্মকর্তা এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, গণমাধ্যামকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সমস্যা ও উন্নয়ন, সন্ত্রাস ও নাশকতা, মাদক, মানব পাচার ও শিক্ষা প্রতিষ্ঠানের সংযোগ সকল কাঁচা রাস্তা পাকা করনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।