মজলুম জননেতা মাওলানা ভাষানী আমাকে সাহসী করেন
বীর মুক্তিযোদ্ধা সাবেক বলিষ্ট বিপ্লবী ছাত্রনেতা যুবনেতা আইনজীবি রাজনৈতিক ব্যক্তিত্ত দৈনিক বার্তা ট্রাষ্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট কামরুল মনির ১৯৯৬ সালের ৪ ফেব্রুয়ারি রাজশাহী থেকে প্রকশিত বিশেষ আলাপ চারিতায় যে কথা গুলো বলেছেন..........................
“আমি মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর অনুসারী ছিলাম আমার বাড়ি রাজশাহী জেলা সদরের সাগর পাড়া বটতলা মোড়ের পূর্ব দিকে সাগর পাড়া এলাকায়। একাত্তরের মার্চ মাসের পরিস্থিতি আমাকে ভাবিয়ে তুলে। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী আমাকে সাহসী করেন। সহকর্মীদের সাথে এই নিয়ে আলোচনা করি। নেতা যখন নির্দেশ দিলেন তখন আর বসে থাকার সময় ছিলোনা। অবশ্য আমাদের একটা অংশ বিষয়টিকে অন্য ভাবে বুঝানোর চেষ্টা করে। কিন্তু আমরা ঝুঁকি উপেক্ষা করে প্রস্তুত হতে থাকি। মুক্তিযুদ্ধের ক্ষেত্র প্রস্তুতি পর্বে আমরা দুইটি বিষয়ে গুরুত্ব দি তাহলো অস্ত্র ও নেতৃত্ব, সেই সাথে পক্ষ বিপক্ষ। জানতাম গন যুদ্ধ বা জনযুদ্ধ ছাড়া সফলতা আসবেনা। তাই সর্বস্তরের জনগনকে এর সাথে সংপৃক্ত করতে থাকি। সিদ্ধান্ত নি গ্রাম থেকে আমাদের লড়াই শুরু হবে। বিভিন্ন আদর্শের তরুন ছাত্র যুবক সংগঠিত করলে তারা ভুমিকা রাখতে থাকে। গ্রাম অঞ্চলেও আমাদের নেতা কর্মীরা নানা বাধা উপেক্ষা করে কাজ করতে থাকেন। একটি অংশ মেনে নিতে পারেনি। তারা আমাদেরকে জন বিচ্ছিন্ন করার চেষ্টা করে কিন্তু ব্যার্থ হয়। রাজশাহী পুলিশ লাইনের পুলিশ বাহিনী, ইপিআর, আনসার, মুজাহিদের স্বাধীনতার কামীদের ভুমিকা মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বকে বেগবান করে। ডিআইজি মামুন মাহামুদ, পুলিশ সুপার শাহ আব্দুল মজিদ এররকম ব্যাক্তি বর্গকে হারিয়ে আমরা যখন নেতৃত্ব হীন তখন দুরর্বল না হয়ে নতুন ভাবে চিন্তা ভাবনা করার সময় পেয়ে গেলাম নওগাঁ থেকে আসা ইপিআর এর মেজর নাজমুল হক, ক্যাপ্টেন গিয়াসউদ্দিন আহম্মেদ চৌধুরী, ক্যাডেট কলেজের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রশিদ, অধ্যাপক এ বি সিদ্দিক (শহীদ), রাজশাহী জেলার চারঘাট থানার ইপিআর বিওপির নায়েক সুবেদার সিরাজ উদ্দীন
লস্কর সহ রণবীদ রাজনৈতিক ব্যক্তিবর্গ সংগঠক ও মুক্তিকামী জনতাকে। আমরা পাকিস্তানী সৈন্যদের রাজশাহী ক্যান্টনমেন্টে অবরুদ্ধ করে ফেললাম। আমাদের রাজশাহীর প্রতিরোধ সংগামের বিজয় ইতিহাস যখন রচিত হতে যাচ্ছিলো তখন ঢাকা থেকে আসা পাকিস্তানী সৈন্যদের তীব্র আক্রমণে জনযুদ্ধের যোদ্ধা ও স্বাধীনতা কামীদের অস্ত্র সংকট দেখা দিলে, রক্ত জীবন উৎসগ্রে রাজশাহীর প্রতিরোধ সংগ্রামের বিজয় ইতিহাস লিখা হলনা। ঝুকির মধ্যে সীমান্ত পার হলাম ওখানে রাজশাহী ও অন্যান্য অঞ্চলের নেতা সংগঠক ছাত্র নেতাদের দেখা পেলাম ওপারের নেতাদের সাথে দেখা হলো কথা হলো, ঐক্য বদ্ধ হলাম। ওখানে কিছু মানুষ ছাড়া সকলেই সাহযোগিতার হাত বাড়িয়ে দিলেও সেখানে থাকা আমাদের অসম্ভব হয়ে উঠল। আমরা দলীয় সিন্ধান্তে ঝুঁকি নিয়ে সীমান্ত পাড় হয়ে এসে বরেন্দ্র অঞ্চলে ভূমিকা রাখতে থাকি। এক একটি রনাঙ্গন যোদ্ধাদের কাছে স্বপ্ন হয়ে গেল। মুক্তিযুদ্ধের জনযুদ্ধে অংশ নেয়া যোদ্ধা সাহযোগিতা করা শিশু থেকে সকল বয়সের মানুষ গুলো এক একটি ইতিহাস। আদিবাসিদের যে সাহযোগিতা ও বীরত্ব ভুলার নয় কিন্তু আমরা তাদের মুল্যায়ন করলাম না। রনাঙ্গনের সঙ্গিদেরও ভুলে গেলাম। কষ্টেরও অনেক কথা আছে। ভুলে গেলাম অবদান রাখা গ্রাম প্রত্যন্ত অঞ্চলের সকলকে। যা হবার কথা ছিল না তাই হলো। শুরু হলো অরাজকতা ফেটে পড়তে থকে জনতার খোভ যা আমরা কখন ও চাই নি। দেশ জাতি সমাজ রক্ষায় রাষ্ট্র ক্ষমতায় এলেন সেক্টর কমাণ্ডার জেড ফোর্সের প্রধান বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দিতে রাজশাহী এলে বিশিষ্ট জনরা তাকে এখান থেকে একটি জাতীয় দৈনিক প্রকাশের প্রস্তাব দিলে তিনি মেজর জিয়াউর রহমানকে তা জানালে তিনি রাজী হন। সংবাদ পত্রটি জনপ্রিয় হয়ে উঠে। রাষ্ট্রপতি মজর জিয়াউর রহমান জনগণের স্বর্মথনে জাগো দল গঠন করলে এর সাথে সম্পৃক্ত হয়। তরুন যুবক যুবা কর্মসংস্থানের উদ্দ্যেগে সহযোগিতা দি। জাগো দল থেকে জাতীয়তাবাদী দলে। আইন পেশা ও রাজনীতির কারণে সময় দিতে না পারলে সংবাদ পত্রটির স্বার্থে এক সময় এ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হতে হলো। কিছু দিন এ দায়িত্ব পালনের পর অব্যাহতি চাইলে দলমত নির্বিশেষে এবং ভালোবাসার মানুষদের অনুরোধে আবারো এই দায়িত্ব নিতে হয়। আমাদের দেখা, দেখানো সেই স্বপ্ন আর কত দূরে জানি না, তবে হতাশ নয় আদর্শ গত পার্থক থাকতে পারে তবে আগামী বাংলাদেশের জন্য দল মত নির্বিশেষে সকলকে ঐক্য বদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে। এ কথা সত্য আমার ঐকবদ্ধ ছিলাম বলে বাংলাদেশ পেয়েছি।”
(বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, আইনজীবি দৈনিক বার্তা ট্রাষ্টিবোর্ডের সাবেক চেয়ারম্যান)
অনু লিখন ওয়ালিউর রহমান বাবু
তথ্য সংগ্রাহক সমাজ ও সাংস্কৃতিক কর্মী