মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেন বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান
মুক্তিযুদ্ধ কালীন ৭নং সেক্টরের নওগাঁ অঞ্চলের আঞ্চলিক কমাণ্ডার বিপ্লবী বাম নেতা ওহিদুর রহমান ২৬ জুলাই চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যু বরণ করেন।
রাজশাহী জেলার তৎকালীন নওগাঁ মহকুমার আত্রাই এর ওহিদুর রহমান স্কুলে পড়ার সময় ভাষা আন্দোলনে অংশ নিয়ে রাজনীতিতে যুক্ত হন। সেনাবাহিনীর এক হাবিলদারের আচরণের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়ে পরিচিত হন। আইয়ুব বিরোধী আন্দোলনে অংশ নেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের নেতৃত্ব দিলেও চীনপন্থি কমিউনিষ্ট পার্টির রাজনিতির সাথে সম্পৃক্ত ছিলেন। নক্সাল বাড়ি আন্দোলন তাকে প্রভাবিত করে। মজলুম জননেতা মওলানা ভাসানীর ডাকা কর্মসুচী গুলিতে অংশ নিতে থাকেন। সত্তর সনে মারলোনা ভাসানী নওগাঁর রসুলপুরের লালটুটি সভাশেষে ভবানীপুর বাজারে তাকে স্বাধীনতার সংগ্রাম মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেন।
পূর্বপাকিস্তান কমিউনিষ্ট পার্টির সম্মেলনে সরকারের বিরোধীতা করা হয় এখানে তিনি উপস্থিত ছিলেন ভারতের নক্সাল আন্দোলন এবং মার্চের অসহযোগ আন্দোলন তাকে প্রেরণা দেয়। মুক্তিযুদ্ধ নিয়ে পূর্বপাকিস্তান কমিউনিষ্ট পার্টি বিভক্ত হলে তিনি জননেতা ভাষানীর নির্দেশ মত মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়ে আত্রাই এর তোফাজ্জল হোসেন কে আহবায়ক করে এগারো সদস্যের সংগ্রাম কমিটি করেন। আত্রাই থানায় অ্যাকশন করে অস্ত্র সংগ্রহ করে নেন। নওগাঁর সংগ্রাম পরিষদ সীমান্ত পার হতে বললে তাতে রাজী হননি। পাকিস্তানী সৈন্যদের ত্রাস তান্ডব সহ্য করতে না পেরে আমার বাবা মারা যান। চল্লিশ মাইল হেঁটে বগুড়া জেলার জয়পুরহাট থানার ধামুরহাটের একটি বাড়িতে শেল্টার নিলে বাড়ির লোকজন তাকে পাকিস্তানী সৈন্যদের কাছে ধরিয়ে দেয়।কৌশলে সেখান থেকে বেড়িয়ে আত্রাই থানা থেকে সংগ্রহ করা অস্ত্র দিয়ে সঙ্গিদের নিয়ে অ্যাকশন শুরু করেন।
মজলুম জননেতা মওলানা ভাষানীর নির্দেশ মত আঞ্চলিক কমান্ডারের দায়িত্ব নিয়ে কখনও তার আদর্শের সমর্থকদের নিয়ে আবার কখনও অন্যদের নিয়ে যৌথ ভাবে রাজশাহীর বাগমারা ও এর আশেপাশে, নাটোর অঞ্চলের কিছু অংশ এবং নওগা অঞ্চলে দায়িত্ব পালন করেন। প্রায় ২০ টি অ্যাকশন অপারেশনে তিনি নেতৃত্ব দেন। যে জন্য মুক্তিযুদ্ধ যে উদ্দেশ্য ব্যর্থ হতে চল্লে প্রতিবাদ ও আন্দোলন শুরু করেন। তার কষ্ট মুক্তিযুদ্ধের যে ওয়াদা তা বাস্তবায়ন হয়নি।
তথ্য সুত্র : বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান মুক্তিযুদ্ধকালীন আঞ্চলিক কমান্ডার
লেখক তথ্য: সংগ্রাহক সমাজ ও সংষ্কৃতিক কর্মী রাজশাহী