রাকাবের রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

Departmental conference
নিজস্ব প্রতিবেদক: ৩০ জুলাই ২০২৫ ০৫:৫৮ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ৩০ জুলাই ২০২৫ ০৫:৫৮ অপরাহ্ন
রাকাবের রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রাজশাহী বিভাগের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ......সংগৃহীত ছবি

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রাজশাহী বিভাগের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে ব্র্যাক লার্নিং সেন্টার, রাজশাহীতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী।

সম্মেলনে সভাপতিত্ব করেন রাকাবের রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান ও প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. আতিকুল ইসলাম।

এছাড়াও প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক, প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ, এসইসিপি প্রকল্পের পরিচালক, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, ৯টি জোনের জোনাল ব্যবস্থাপক ও জোনাল নিরীক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাকাবের রাজশাহী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল হোসেন ও বিভাগীয় কার্যালয়ের মুখ্য কর্মকর্তা ইফফাত জাহান ইভা। আলোচনা পর্ব শেষে সেরা জোনাল ব্যবস্থাপক, তিনজন শাখা ব্যবস্থাপক, নয়জন মাঠ কর্মকর্তা এবং শ্রেণীকৃত ঋণমুক্ত পাঁচটি শাখাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।