চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষার নিয়ন্ত্রকের পরিদর্শন
Md. Abdul Kalam Azad
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো.আব্দুল কালাম আজাদ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ২টায় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের পরীক্ষাকক্ষ ঘুরে দেখেন এবং সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ল্যাব, সম্প্রসারিত নতুন ভবন, সেমিনার কক্ষ ও ক্লাসরুমসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন।
পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ওমর ফারুক, উপাধ্যক্ষ সেলিম আহমদ,ইন্সট্রাক্টর ও শিক্ষার্থী কল্যাণ কর্মকর্তা আজিজুর রহমান, সিকিউরিটি অফিসার দীপ্ত সুন্দর বাদাড় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরিদর্শন শেষে বিকেলে মহানন্দা নদীতে নৌভ্রমণের মাধ্যমে অতিথিরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।