​শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই বন্ধুর

Two friends lost their lives
অনলাইন ডেস্ক ০১ আগস্ট ২০২৫ ০৪:০২ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০১ আগস্ট ২০২৫ ০৪:০২ অপরাহ্ন
​শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে  প্রাণ গেল দুই বন্ধুর
গাজীপুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। .....সংগৃহীত ছবি

গাজীপুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে কাপাসিয়া উপজেলার পাঁচুয়া বিলে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন গণমাধ্যমকে বলেন, শাপলা তুলতে দুই বন্ধু নৌকায় করে বিলে নামেন। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে সাঁতার না জানার কারণে তারা পানিতে তলিয়ে যায়। 

তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।