আদিবাসীদের উপর বর্বরোচিত হামলায় জাতীয় আদিবাসী পরিষদের বিবৃতি

In barbaric attacks on indigenous people
ছোটন সরদার ০১ আগস্ট ২০২৫ ০৫:৩৭ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ০১ আগস্ট ২০২৫ ০৫:৩৭ অপরাহ্ন
আদিবাসীদের উপর বর্বরোচিত হামলায় জাতীয় আদিবাসী পরিষদের  বিবৃতি
আদিবাসীদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় প্রতিবাদ ও বিবৃতি প্রকাশ করেছে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি।

আদিবাসীদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় প্রতিবাদ ও বিবৃতি প্রকাশ করেছে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি।সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডি ও সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়ের যৌথ সিধ্যান্তে  এই বিবৃতি প্রদান করা হয়, ৩০জুলাই বুধবার  পবা থানার নওহাটা পৌরসভার বাঘসারা পুল (আদিবাসী) গ্রামে,একদল ভূমিগ্রাসীমহল দেশিয় অস্ত্র দিয়ে দফায় দফায়, দিনব্যাপী অতর্কিত হামলা করে বর্বরোচিত নির্যাতন করে, প্রথম দফায় মালতি মার্ডিকে গুরুতর জখম করে ও তারপর গ্রাম প্রধান শ্যামল সরেনের আত্মীয়  রিপন হেমরম,রিপনের বাবা হরি হেমরম, মাতা সুমিতা কিস্কু,বোন রঙ্গিলা হেমরম ও তার স্ত্রী রিনা হাঁসদাকে  বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে ও বাড়িঘর ভাংচুর করে।

হামলাকারীরা দেশিয় অস্ত্র হাতে ঘোরাঘুরি করছে,উচ্ছেদ ও প্রাণনাশের হুমকিতে প্রাণ বাঁচাতে পালিয়ে বাস্তুচ্যুত হয়ে নৃগীহিত অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছে আদিবাসীরা। তাদের প্রতি এই অমানবিক নির্যাতনের জন্য তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি।সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছে ঘটনাটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এঘটনায় সমস্যা সমাধানে অন্তর্বতীকালীন সরকারের দ্রুত পদক্ষেপ চান  আদিবাসী নেতাকর্মীরা।