বিএসএফ

দুই সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইন করল

Pushin' 9 people
অনলাইন ডেস্ক ০১ আগস্ট ২০২৫ ০৯:১৬ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০১ আগস্ট ২০২৫ ০৯:১৬ অপরাহ্ন
দুই সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইন করল
..............সংগৃহীত ছবি

ভারতের শিলিগুড়ি থেকে আটক এক তরুণীসহ ৯ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত থেকে শুক্রবার (১ আগস্ট) সকাল পর্যন্ত পঞ্চগড়ের তেঁতুলিয়া ও সদর উপজেলার দুটি সীমান্ত দিয়ে এসব ঘটনা ঘটে।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের মাধ্যমে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পপি রায় নামের এক তরুণীকে হস্তান্তর করা হয়। 

জানা গেছে, পপি দীর্ঘ এক বছর ধরে শিলিগুড়িতে তার ভারতীয় স্বামীর সঙ্গে বসবাস করছিলেন এবং স্থানীয় এক মন্দিরে কাজ করতেন। সম্প্রতি পুলিশ তাকে আটক করে বিএসএফের মাধ্যমে ফেরত পাঠায়। তবে একই রাতে ওই সীমান্ত এলাকা দিয়েই নারী ও শিশুসহ চার সদস্যের একটি পরিবারকে পুশইন করে বিএসএফ। 

অপরদিকে, ওই রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ডাংগিপুকুর সীমান্ত এলাকা দিয়ে আরও পাঁচ নারীকে বাংলাদেশে পুশইন করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় বিজিবি তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। 

বিজিবি ও পুলিশ জানিয়েছে, বর্তমানে আটক নারী-শিশুদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।