সুন্দরবন মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

Sundarbans Market Fire
অনলাইন ডেস্ক : ০২ আগস্ট ২০২৫ ১২:৫৪ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ০২ আগস্ট ২০২৫ ১২:৫৪ অপরাহ্ন
সুন্দরবন মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
..............সংগৃহীত ছবি

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

সবশেষ শনিবার (২ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার খবর জানায় ফায়ার সার্ভিস। এর আগে সকাল ১০টার দিকে রাজধানীর প্রাণকেন্দ্র গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে অগ্নিদুর্ঘটনা ঘটে। খবর পেয়ে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

জানা গেছে, ভবনের ৫ম তলার একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ভবনের অন্যান্য ফ্লোরে থাকা দোকানিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেনাবহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করে দোকানদারদের ভবন থেকে নেমে আসার আহ্বান জানানো হয়। তারা যাতে অগ্নি নির্বাপণ কাজ সহজে করতে পারে সেজন্য সহযোগিতা চাওয়া হয়। 

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এর কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আমাদের ১১টি ইউনিট কাজ করে বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণ এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদ আমাদের কাছে আসেনি।