রাজশাহীতে ফিলিস্তিন বাসীদের প্রতি একত্বতা প্রকাশ

palestine
নিজস্ব প্রতিবেদক ০৩ আগস্ট ২০২৫ ০৭:৪৬ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ০৩ আগস্ট ২০২৫ ০৭:৪৬ অপরাহ্ন
রাজশাহীতে ফিলিস্তিন বাসীদের প্রতি একত্বতা প্রকাশ

ফিলিস্তিন বাসীদের প্রতি একত্বতা প্রকাশ করে আজ ( ০৩ / ০৮ / ২০২৫ ) রবিবার বিকেলে রাজশাহীর ব্যবসায়ীদের একটি অংশের শান্তিপূর্ণ র‌্যালি সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে শুরু করে এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষ করে রাজশাহী সাহেব বাজার  জিরো পয়েন্টে শেষ হয় । র‌্যালি শেষে বক্তব্য  রাখেন শহিদুল ইসলাম , আবু জাফর , তারেক হোসেন প্রমুখ । তারা বলেন মুসলিম বিশ্ব যদি ফিলিস্তিনিদের পাশে থাকতো তাহলে হয়তো এ অবস্থার সৃষ্টি হতো না । তারা তাদের আন্তরিক ও বিবেক নিয়ে তাদের পাশে থাকার আহ্বান জানিয়ে ফিলিস্তিনিদের জন্য প্রেরন কৃত ত্রান সামগ্রী যথাযথ ভাবে পৌঁছানোর দাবি জানান । ফিলিস্তিনি বাসীদের জন্য দোয়া করা হয় ।