জুলাই ২৪ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি

Victory rally on the anniversary of the July 24 Uprising
নিজস্ব প্রতিবেদক: ০৪ আগস্ট ২০২৫ ০৫:৪৯ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০৪ আগস্ট ২০২৫ ০৫:৪৯ অপরাহ্ন
জুলাই ২৪ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি
জুলাই ২৪ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়।ছবি - কাবিল হোসেন

জুলাই ২৪ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়।

সোমবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জোহা চত্বরে এসে র‍্যালিটি শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের  শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা  উপস্থিত ছিলেন।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাবির সভাপতি প্রফেসর ড. আব্দুল আলিম বলেন,বিগত সরকারের  দীর্ঘ ১৭ বছর স্বৈরশাসনের ফলে দেশের শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি।  জুলাইয়ে যে স্পিরিট নিয়ে আমরা এগিয়েছি তা এখন কমে যাচ্ছে। আমাদের মাঝে ঐক্যের অভাব দেখা যাচ্ছে।

আবারও সবাই ঐক্যবদ্ধ হয়ে যেকোন পরিস্থিতি মোকাবেলা করে সুষ্ঠু নির্বাচন করে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মাদ আমীরুল, ২৪ এর গণঅভ্যুত্থানে শিক্ষার্থীসহ সকল জনসাধারণের যে এক দফা দাবি ছিলো তা বাস্তবায়ন হয়েছে। তবে এখন গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনতে নির্বাচনের কোন বিকল্প নেই।

তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণকে গণতান্ত্রিক অধিকার ফিরে দিবে এটাই প্রত্যাশা। সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার কথা ছিলো সেই জায়গাটা থেমে গেছে।  আমরা মনে করি জাতীয় সরকার ও জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার আসলে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করবে।