মাদক ও অপকর্ম থেকে দূরে থাকতে তরুণ শিক্ষার্থীদের ক্রীড়ায় মনোনিবেশে গুরুত্বারোপ
কক্সবাজার সরকারী কলেজ কর্তৃক জুলাই বিপ্লব-২০২৪ শহীদদের স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৪ আগস্ট বিকেলে কক্সবাজার সরকারী কলেজ মাঠে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোঃ কামরুল হাসান পিএসসি, আর্টিলারি ও অধিনায়ক র্যাব ১৫, কক্সবাজার।
সভাপতিত্ব করেন মোহাম্মদ আনোয়ার আমিন চৌধুরী, অধ্যক্ষ, কক্সবাজার সরকারি কলেজ।
ফাইনাল খেলায় অংশগ্রহন করেন শহীদ আহসান হাবিব ফুটবল একাদশ ও ড. শামসুল হুদা ফুটবল একাদশ।
প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল মোঃ কামরুল হাসান মনোমুগ্ধকর ফাইনাল খেলা সরাসরি উপভোগ করেন।
খেলা শেষে বিজয়ী এবং রানার্সআপ দলের মাঝে পুরষ্কার ও ছাত্র-ছাত্রীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করেন অধিনায়ক র্যাব-১৫।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কক্সবাজার শহর মাদক প্রবণ এলাকা। যুব ও ছাত্রদেরকে মাদকমুক্ত রাখতে পরিবার ও শিক্ষকদের আরো সচেতন হতে হবে।
তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। মাদক ও সকল ধরনের অপকর্ম থেকে দূরে থাকতে তিনি তরুণ শিক্ষার্থীদের এ ধরনের ক্রীড়ায় মনোনিবেশ করার উপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় অধিনায়ক ভবিষ্যতে এ ধরণের যে কোনো ক্রীড়া অনুষ্ঠানে র্যাবের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতারে আশ্বাস প্রদান করেন।
ফাইনাল খেলায় শহীদ আহসান হাবিব ফুটবল একাদশ ৩-২ গোলে ড. শামসুল হুদা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।