গোমস্তাপুরে বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও পথসভা
জুলাই- আগস্ট গণঅভ্যুত্থান, বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও পথসভা আয়োজন করেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার বৈকালে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বাহিরুল ইসলামের চাটালে অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে রহনপুর স্টেশন বাজার সহ বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে পথসভায় যোগ দেন।
উক্ত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, ও রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি, সাবেক ভিপি এমদাদুল হক মাসুদ সহ অন্যান্যরা এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি সেক্রেটার সহ বিভিন্ন টায়ারের নেতৃবৃন্দরা