কক্সবাজারে আগমনী দিনগুলো নিয়ে প্রত্যাশা ও দৃপ্ত শপথ

July Uprising Day 2025
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৬ আগস্ট ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৬ আগস্ট ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ন
কক্সবাজারে আগমনী দিনগুলো নিয়ে প্রত্যাশা ও দৃপ্ত শপথ
৫ই আগস্ট উপযুক্ত শ্রদ্ধা ও নিবেদিত অনুরাগে কক্সবাজার জেলায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫।

৫ই আগস্ট উপযুক্ত শ্রদ্ধা ও নিবেদিত অনুরাগে কক্সবাজার জেলায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫।

এদিন সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন এর নেতৃত্বে বিভিন্ন দপ্তর প্রধান, সুশীল সমাজ এবং ছাত্র প্রতিনিধিদের সাথে নিয়ে চকরিয়া উপজেলায় শহীদ আহসান হাবীবের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

পরে শহীদ সুভাষ হল, পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা প্রশাসক এর সভাপতিত্বে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর আমীর নুর আহমদ আনোয়ারী, জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারীসহ জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধা, ছাত্র সমন্বয়কগণ, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আলোচনায় রক্তাক্ত জুলাইয়ের স্মৃতির পাশাপাশি আগমনী দিনগুলো নিয়ে প্রত্যাশা ও দৃপ্ত শপথ অনুরণিত হয়।

আলোচনা সভা শেষে জুলাই শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের মাঝে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর শ্রদ্ধাঞ্জলি উপহার তুলে দেয়া হয়।

জেলা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশ, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।