ধনবাড়ীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

Pickup-motorcycle collision
অনলাইন ডেস্ক : ০৭ আগস্ট ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ০৭ আগস্ট ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ন
ধনবাড়ীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। .......সংগৃহীত ছবি

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

ধনবাড়ী থানার ডিউটি অফিসার ফরিদ শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতের মধ্যে দুইজন মোটরসাইকেল আরোহী ও একজন পিকআপভ্যানের চালক।