এশিয়ান কাপ হকি

প্রস্তাব পেলে প্রস্তুত বাংলাদেশ

Asian Cup Hockey
অনলাইন ডেস্ক : ০৮ আগস্ট ২০২৫ ০২:৪১ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক : ০৮ আগস্ট ২০২৫ ০২:৪১ অপরাহ্ন
প্রস্তাব পেলে প্রস্তুত বাংলাদেশ
....... সংগৃহীত ছবি

গত এপ্রিলে এএইচএফ কাপ হকির সেমিফাইনালে ওমানের কাছে হারের পর ৪৩ বছরের মধ্যে প্রথমবার এশিয়ান কাপের টিকিট কাটতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। যোগ্যতার বিচারে এবং কাগজে কলমে এশিয়ান কাপ হকিতে না থাকা লাল সবুজের দলটির সামনে এশিয়ান হকির সর্বোচ্চ বড় টুর্নামেন্টে খেলার হাতছানি। 

ভারতের রাজগিরে ২৯ আগস্টে শুরু হতে যাওয়া এশিয়ান কাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান। তাদের শূন্যস্থান পূরণের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর খবরটি বিদেশি কয়েকটি সংবাদমাধ্যমে এসেছে।

আট দল নিয়ে ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর হবে এশিয়ান কাপ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ২০২৬ হকি বিশ্বকাপ নিশ্চিত করবে। বাংলাদেশের জন্য এই টুর্নামেন্টটি নিজেদের উন্নতির সুযোগ। জাতীয় দল যে বর্তমানে প্রস্তুতির বাইরে। জুনিয়র বিশ্বকাপকে সামনে রেখে হকি স্টেডিয়ামে অনূর্ধ্ব-২১ দলের ক্যাম্প চলছে। তার মধ্যে এশিয়া কাপে খেলার আমন্ত্রণে ভাবাচ্ছে ফেডারেশন কর্তাদের। 

তাহলে কবে নাগাদ ক্যাম্প শুরু করবেন? ‘আগে তো আমন্ত্রণের চিঠিটা পাই। যদি পাই, তাহলে সামনে শনি কিংবা রোববারে কিছু একটা করব। সমস্যা হচ্ছে ওই লেভেলে কখন কী যে বদলায় আমরা জানি না। দেখা গেলো কিছু বদলে গেলো, তখন আমাদের বলবে সরি। বড় সমস্যায় আমরা আছি।’

সেপ্টেম্বরে অনূর্ধ্ব-২১ হকি দলের দায়িত্ব নিতে ঢাকায় আসবেন ডাচ কোচ সিগফ্রাইড অ্যাকম্যান। তিনি শুধু জুনিয়র দল নিয়েই থাকবেন। সিনিয়র দলে দেশীয় কাউকে কোচ করার ইঙ্গিত দিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। ‘কোচ সেপ্টেম্বরের ১ তারিখে আসবেন। এশিয়ান কাপে তিনি জড়িত নন।’ 

অনূর্ধ্ব-২১ দলের কয়েকজন খেলোয়াড় সিনিয়র দলে থাকবেন। ‘এখন কিছু প্লেয়ার অনুশীলনের মধ্যে আছে, তাদের আমরা ডাকব। যেহেতু এশিয়া কাপ এটি তো ছাড়া যাবে না। আমরাও খেলার জন্য উন্মুখ হয়ে আছি।’ বলেন রিয়াজুল হাসান।