বদলগাছীর সদর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

BNP workers' meeting
প্রতিনিধি,বদলগাছী(নওগাঁ) ০৮ আগস্ট ২০২৫ ১১:২৫ অপরাহ্ন রাজনীতি
প্রতিনিধি,বদলগাছী(নওগাঁ) ০৮ আগস্ট ২০২৫ ১১:২৫ অপরাহ্ন
বদলগাছীর সদর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
নওগাঁর বদলগাছীতে সদর ইউনিয়ন বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁর বদলগাছীতে সদর ইউনিয়ন বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৮ই আগষ্ট বিকেল ৫টায় বদলগাছীর সদর বিএনপির সভাপতিত্বে রবিউল হাসানের সভাপতিত্বে বদলগাছী অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি জনাব ফজলে হুদা বাবুল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী। 

অনান্যদের বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি  জাকির হোসেন চৌধুরী,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম সোহেল,উপজেলা যুবদলের আহবায়ক মেজবাউল হক রাজা,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক লিটন হোসেন, পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, ছাত্রদলের সদস্য সচিব সমুন হোসেন সহ সদর ইউনিয়নের সকল নেতৃবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারিকুল ইসলাম হালিম।