গোমস্তাপরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

International Indigenous Peoples Day
শাহারিয়া শাহাদাৎ,রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ০৯ আগস্ট ২০২৫ ০৯:৩০ অপরাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ,রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ০৯ আগস্ট ২০২৫ ০৯:৩০ অপরাহ্ন
গোমস্তাপরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন
গোমস্তাপরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন ছবি: বিজয় বাংলা নিউজ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন হয়েছে। দিবস টি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলায় পার্বতীপুর ইউনিয়নের কাশরইল কিনুপাড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। ডেসকো-থ্রাইভ প্রকল্প সহযোগিতায় পার্বতীপুর ইউনিয়ন নারী মঞ্চ ও কাঁশরইল কিনুপাড়া যুব উন্নয়ন ক্লাব আয়োজন করেন। ফুটবল মাঠ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে এলাকার গ্রামগুলো ঘুরে আবার একই স্থানে মিলিত হয়। 

আলোচনায় সভাপতিত্ব করেন  নারীমঞ্চের সভাপতি ও ৪নংপার্বতীপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য শ্রীমতি লক্ষি র্তিকী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪নং পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হেসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কান্ট্রি ডিরেক্টর, হেকস/ইপার বাংলাদেশ ডোরা চৌধুরী, পার্টনারশিপ ম্যানেজার ও সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার জেন্ডার ডাইভারসিটি এন্ড অ্যাডভোকেসী, হেকস/ইপার বাংলাদেশ সাইবুন নেসা, সিনিয়র পার্টনারশিপ কো অর্ডিনেটর, হেকস/ইপার বাংলাদেশ আ ফ ম রুকুনুল ইসলাম, ডিরেক্টর প্রোগ্রামস, ডাসকো ফাউন্ডেশন জাহাঙ্গীর আলম খানসহ অন্যান্যরা। আন্তর্জাতিক আদিবাসী দিবসে অংশগ্রহণ করেছেন গোমস্তাপুর উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার অধিবাসীরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আদিবাসীদের ছোট করে দেখার কোন সুযোগ নাই। আমি এই ইউনিয়ন এর চেয়াম্যান হিসেবে আদিবাসীসহ সকল মানুষের সম অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে যাব। পার্বতীপুর ইউনিয়ন নারী মঞ্চের অগ্রযাত্রাকে স্বাগত জানান।


আলোচনা শেষে নারী কিশোর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশগ্রহণ করেন রাধানগর নারী ফুটবল দল এবং পার্বতীপুর ফুটবল দল। খেলাটি নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় টাইব্রিকারে পার্বতীপুর ফটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে আদিবাসীদের ঐতিহাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটোক অনুষ্ঠিত হয়েছে।