আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে

International Indigenous Peoples Day
ছোটন সরদার ০৯ আগস্ট ২০২৫ ১১:৪৭ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ০৯ আগস্ট ২০২৫ ১১:৪৭ অপরাহ্ন
আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে
আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদ, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজশাহী নগরীর  আলুপট্টি মোড়ে  ৯ আগস্ট শনিবার সকাল ১১ টায় এই আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন  সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডি,সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়,বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামাল কাদেরী, মুক্তিযোদ্ধা তথ্য সংগ্রাহক ও সমাজকর্মী ওয়ালিউর রহমান বাবু, অ্যাডভোকেট হাসিবুল  ইসলাম,জ্যাপ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার, গোদাগাড়ী সভাপতি রবিন্দ্রনাথ হেম্ব্রম প্রমুখ।উদ্বোধনের পর বর্ণাঢ্য র্যালি বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় গণকপাড়ায়  এসে শেষ হয়। দ্বিতীয় পর্বে আন্তর্জাতিক আদিবাসী দিবসের তাৎপর্য ও জাতীয় আদিবাসী পরিষদের নয় দফা দাবির ভিত্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।