কক্সবাজারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

Celebrating Adivasi Day
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১০ আগস্ট ২০২৫ ০৫:৫৫ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১০ আগস্ট ২০২৫ ০৫:৫৫ অপরাহ্ন
কক্সবাজারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন
কক্সবাজারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন ও বাংলাদেশ আদিবাসী ফোরাম কক্সবাজার জেলা সংসদ এর যৌথ উদ্যােগে আদিবাসী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সকালে কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা আদিবাসী ফোরাম এর সহ সভাপতি কিচ্ছু জন চাকমার সভাপতিত্বে ও মং থেন হ্লা রাখাইন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদিবাসী ফোরাম জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মা টিন টিন, এইচআরডিএফ এর সদস্য সচিব মিজানুর রহমান বাহাদুর, উ মং ক্য, আলো চাকমা, বাপার সভাপতি এইচএম এরশাদ, সাধারণ সম্পাদক করিম উল্লাহ, আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য সুমিত্রা সুমিত্রা তঞ্চ্যাগা, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু ও জেলা সিপিবি সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন আহমদ প্রমুখ।

সমাবেশে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান, পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন এবং সব ধরনের নিপিড়ন নিপিড়ন নির্যাতন বন্ধ করার জোর দাবি জানানো হয়।