বদলগাছীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে "যুব ঋণের চেক ও সনদ পত্র বিতরণ"

"Distribution of Youth Loan Checks and Certificates"
প্রতিনিধি বদলগাছী ,নওগাঁ ১২ আগস্ট ২০২৫ ০২:২৬ অপরাহ্ন সারা বাংলা
প্রতিনিধি বদলগাছী ,নওগাঁ ১২ আগস্ট ২০২৫ ০২:২৬ অপরাহ্ন
বদলগাছীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে "যুব ঋণের চেক ও সনদ পত্র বিতরণ"

"প্রযুক্তি নির্ভর যুবশক্তি-বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছী উপজেলাতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপনে প্রশিক্ষিত যুবদের মাঝে যুব ঋণের চেক ও সনদ পত্র বিতরণ। 

১২ই আগষ্ট মঙ্গলবার সকাল ১১ টায় দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বদলগাছীর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়।


র‍্যালি শেষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মাঝহারুল আলম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ নাজমুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমূখ। বক্তব্য শেষে প্রধান অতিথি প্রশিক্ষিত যুবদের মাঝে যুব ঋণের চেক ও সনদ পত্র বিতরণ করেন।