নিয়ামতপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

National and International Youth Day
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: ১২ আগস্ট ২০২৫ ০৫:০৭ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: ১২ আগস্ট ২০২৫ ০৫:০৭ অপরাহ্ন
নিয়ামতপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে।

সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে নানা আয়োজনে  জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে।  এ বছর  দিবসের প্রতিপাদ্য ‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে  অগ্রগতি।’ দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের   আয়োজনে যুব র‍্যালি, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

সকাল সাড়ে ১০ টায় যুব র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব সমাবেশ ও আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস, এম কামরুজ্জামান। এ সময় আরো উপস্হিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, আইসিটি কর্মকর্তা রাসেল রানা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুব সমাজকে আরো প্রযুক্তি নির্ভর ও গতিশীল করে তুলতে পারলে দেশকে সমৃদ্ধশীল করার ব্যাপারে মূল ভূমিকা রাখতে পারবে।

উপস্থিত যুবাদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

আলোচনা সভা শেষে যুবকদের মধ্যে ঋণের  চেক ও গাছের চারা  বিতরণ করা হয়।