রাজশাহী সিটি প্রেসক্লাব ও বাসাস এর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Press Club and BASAS human chain and protest rally
নিজস্ব প্রতিবেদক: ১২ আগস্ট ২০২৫ ০৫:৪৬ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১২ আগস্ট ২০২৫ ০৫:৪৬ অপরাহ্ন
রাজশাহী সিটি প্রেসক্লাব ও বাসাস এর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
রাজশাহী সিটি প্রেসক্লাব ও বাসাস এর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

গাজীপুরে প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেইসাথে দেশব্যাপি সাংবাদিকদের উপর নির্যাতন, খুন ও গুম অব্যাহত রয়েছে। নির্যাতন, খুন ও গুম এর প্রতিবাদে এবং সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্ত শাস্তি, সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে মঙ্গলবার বেলা ১১টায় সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী সিটি প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সংস্থার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশ সাংবাদিক সংস্থার আহ্বায়ক সরকার শরিফুল ইসলাম এর সভাপতিত্বে এবং কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজশাহী প্রেসক্লাবের সভাপতি রফিক আলম, সহ-সভাপতি অধ্যক্ষ সুলতান মাহমুদ রেজা, সাধারণ সম্পাদক  পরিতোস চৌধুরী আদিত্য, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি। 

রাজশাহী প্রেসক্লাব এর দপ্তর সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক সংস্থা পবা উপজেলা শাখার সভাপতি সরদার দুলাল মাহবুব ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান পলাশ, সিটি প্রেসক্লাব কার্য নির্বাহী কমিটির সদস্য সুমন হাসান ও মিলন শেখসহ টিভি, প্রিন্ট, অনলাইন পোর্টালসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের ওপর বর্বর আক্রমণ। তারা আরো বলেন, সাংবাদিকরা ২৪ঘন্টা সংবাদের পেছনে ছুটে বেড়ায়। কারণ সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন বা আয়না। সাংবাদিকরা যদি সংবাদ পরিবেশন না করে তাহেল দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। 

এজন্য সাংবাদিকদের নিরাপত্তা আইন শৃংখলা বাহিনীসহ দেশের সাধারণ জনগণকেও নিতে হবে। কোথাও প্রকৃত সাংবাদিক নিগৃহীত হতে দেখলে প্রতিরোধ ও প্রতিবাদ করার আহ্বান জানান। সেইসাথে সাংবাদিক তুহিনসহ এ পর্যন্ত যত সাংবাদিককে হত্যা করা হয়েছে তাদের সকল খুনি ও মদদ দাতাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুালের মাধ্যমের বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবী জানান তারা। শাস্ত নিশ্চিৎ না হলে সাংবাদিক সমাজ মাঠে নেমে কঠোর আন্দোলন গড়ে তুলবেন বলে উল্লেখ করেন তারা।