অতপর স্লাব বিহিন স্থানে লাল কাপড় ছাত্রদলের স্মারক লিপি
অতপর রাজশাহী কলেজ হোস্টেলের পাশের ফুটপাতের স্লাব বিহিন স্থানে লাল কাপড় দিয়ে ঝুঁকি পূণ স্থান চিহ্নিত করা হয়েছে । এগুলি যে মরণ ফাঁদ তা কতৃপক্ষের নজরে থাকলেও এতো দিন তা চিহ্নিত করা হয়নি । ৫ আগষ্ট রাজশাহী কলেজের শিক্ষার্থী জুলাইযোদ্ধা ইয়াসির আরাফাত স্লাব না থাকা স্থান দিয়ে ড্রেনের মধ্যে পড়ে মারাত্মক আহত ও অঙ্গান হয়ে গলে ঘটনাটি সবার মধ্যে ছড়িয়ে পড়ে । শির্ক্ষাথী সহ নগরবাসীর মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয় । এর প্রতিবাদে কলেজ গেটে নগর বাসী ও শিক্ষার্থীরা প্রতিবাদ সভা করে বৃহওর আন্দোলন করার কথা জানালে সাতদিন পর স্থান গুলিতে এই ব্যবস্থা নেওয়া হয় । কিন্তু এটি স্থায়ী ব্যবস্থা না ।
নগরবাসী ও শিক্ষার্থীরা অতি সওর স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন । রাজশাহী কলেজ ছাত্র দল ১২ আগস্ট মঙ্গলবার সিটি কপোরেশনে স্মারক লিপি দিয়েছেন । উল্লেখ্য রাজশাহী মহানগরীর ফুটপাত গুলি এখন ঝুকিপূণর্ ও মরণ ফাঁদ এছাড়া ও অধিকাংশ ম্যানহোল ঢাকনিবিহিন । ফুটপাত ও রাস্তা একশ্রেণীর ব্যাবসায়ীদের দখলে । এ নিয়ে তাদের সাথে কথা বললে তারা অসভ্য আচারণ করে থাকে । বিয়ষটি কতৃপক্ষের জানা কিন্তু তাদের নজর দারী নাই । প্রতিদিনিই শিশুসহ বিভিন্ন বয়সীরা দূর্ঘটনার স্বীকার হচ্ছেন । ট্রাফিক পুলিশ কমিউনিটি পুলিশ নিরব তাদের করার কিছু নেই । নগরীর সাহেব বাজার, মনি চত্বর লক্ষীপুরসহ কয়েকটি এলাকা চলাচলের জন্য ঝুকি পূর্ণ হলেও কতৃপক্ষের জনবান্ধব কোন উদ্যোগ না থাকায় জনগনের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে । কতৃপক্ষের অবহেলা উদাসীনতায় নগরবাসী আন্দোলনের কথা ভাবছে ।