তানোরে বিল কুমারীসহ বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত
Fish released into various water bodies including Bil Kumari
রাজশাহীর তানোর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় বিল কুমারী বিলসহ আরও তিনটি জলাশয়ে মোট ৩৪৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ কার্যক্রম উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সরদার মহিউদ্দিন, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক অসীম কুমার ঘোষ,উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন,তানোর উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ সুমন মিয়া,জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাকির হোসেন প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন বলেন, সরকারি এই উদ্যোগ মৎস্য উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় জেলেদের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।