ভৈরবে ভূমি দখল ও দেয়াল নির্মাণের প্রতিবাদে স্বামী -স্ত্রী'র সংবাদ সম্মেলন

Protest against land grabbing and wall construction
সোহানুর রহমান সোহান ১৪ আগস্ট ২০২৫ ০৩:২৯ অপরাহ্ন সারা বাংলা
সোহানুর রহমান সোহান ১৪ আগস্ট ২০২৫ ০৩:২৯ অপরাহ্ন
ভৈরবে  ভূমি দখল ও দেয়াল নির্মাণের  প্রতিবাদে স্বামী -স্ত্রী'র  সংবাদ সম্মেলন
ভৈরবে ভূমি দখল ও দেয়াল নির্মাণের প্রতিবাদে স্বামী -স্ত্রী'র সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের ভৈরবে ভূমি দখল ও দেওয়াল নির্মানের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে  ভুক্তভোগী প্রকৃত ভূমির মালিক রফিক চৌধুরী গং পরিবার। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট ) সকাল সাড়ে ১১টায় ভৈরব প্রেসক্লাবে  এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে, স্থানীয় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি আওয়ামীলীগের নেতা-নেত্রীর বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ এনে এই সংবাদ সম্মেলনে বলেন, ইতালী আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন ও তার স্ত্রী ভৈরব মহিলা আওয়ামী লীগ নেত্রী মোমেনা আক্তার নিলির বিরুদ্ধে এই অভিযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন,রেফারি মোঃ সুমন রহমান,  কাউসার কবির চৌধুরী, জেনিফা কবির চৌধুরী সহ আরো অনেকেই।

সংবাদ সন্মেলনে পৌর শহরের কমলপুর এলাকার  মোঃ রফিকুল ইসলাম অভিযোগে বলেন, তার বসত ভিটার পাশে তিনি ও তার দুই ভাই ২০.৫০ শতক পৈতৃক ভূমি ভোগ দখল করছিল। সিএস ও আরওআর দাগের মালিক তার বাপদাদা এবং বিএস দাগের মালিক তারা পৈতৃক সূত্রে পাওয়া তিনভাই। উল্লেখিত ভূমিটি জসিম উদ্দিন ও তার স্ত্রী নিলির দাবি করে তারা অবৈধ  ক্ষমতার প্রভাব খাটিয়ে জোর করে  দখল করে দেয়াল নির্মাণ করছে। এ বিষয় তিনি তার ভাইদেরকে নিয়ে কিশোরগঞ্জ আদালতে মামলা করেছেন এবং ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। থানা পুলিশ তাদেরকে নিষেধাজ্ঞা দিলেও তারা আইন অমান্য করে উক্ত ভূমিতে দেয়ার নির্মাণ কাজ করে যাচ্ছেন। তিনি বলেন জসিমের সাথে সন্ত্রাসী শাহাদাৎ, রুস্তম, চুন্নু, বশির গংরা সহযোগীতা করছে। এখানে উল্লেখ্য জসিমের বাড়ী ভৈরবের সম্ভুপুর এলাকায়। তার শুশুর বাড়ী কমলপুরে। জসিম ইতালী প্রবাসী হলেও তিনি দেশে এসে স্ত্রীকে নিয়ে দখলবাজির ঘটনা ঘটিয়েছে। অভিযোগকারী ভুক্তভোগী  রফিকুল এ বিষয়ে  প্রতিকার চান।

কমলপুর এলাকার সুমন নামের আরও  এক ব্যক্তি অভিযোগে বলেন তিনি জসিমের শ্যালকের কাছ থেকে ৪ শতক ভূমি ক্রয় করেছেন। এই ভূমিও তারা দখল করে দেয়াল নির্মাণ করছেন। পুলিশের বাধাও তারা মানছেনা। তারা দুজনই তাদের অত্যাচার, জুলুম থেকে রেহাই পেতে আইনের সু - দৃষ্টি কামনা করেছেন।