রাবিতে স্থগিত হওয়া ‘জুলাই ৩৬: মুক্তির উৎসব’ শুক্রবার

'July 36: Festival of Liberation'
নিজস্ব প্রতিবেদক: ১৪ আগস্ট ২০২৫ ০৪:৫৪ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১৪ আগস্ট ২০২৫ ০৪:৫৪ অপরাহ্ন
রাবিতে স্থগিত হওয়া ‘জুলাই ৩৬: মুক্তির উৎসব’ শুক্রবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদর স্থগিত হওয়া ‘জুলাই ৩৬: মুক্তির উৎসব’ শুক্রবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত হবে। ছবি - কাবিল হোসেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদর স্থগিত হওয়া ‘জুলাই ৩৬: মুক্তির উৎসব’ শুক্রবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে এই কনসার্ট।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবির সাবেক সমন্বয় সালাউদ্দিন আম্মার। তিনি বলেন, ‘অনেক চেষ্টার পরে কনসার্ট আয়োজন করতে সক্ষম হয়েছি। কনসার্টে মিউজিক ব্যান্ড আর্টসেল ছাড়াও থাকবে মুক্তির গান, সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ ও ডকুমেন্টারি প্রদর্শন।’

আম্মার বলেন, ‘৫ আগস্ট বা ৩৬ জুলাই সকলের কাছেই একটি বিশেষ দিন। বিজয়ের সেই দিনটিকে সবার মাঝে ভাগাভাগি করে নিতে আমরা এই বছরের ৫ আগস্ট একটি বড় আয়োজন করতে চেয়েছিলাম। কিন্তু কিছু মানুষ এটা নিয়ে অপপ্রচার চালায়। যে কারণে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা স্পন্সর বাতিল হয়েছে। তারপরেও কষ্ট করে আয়োজনটা করছি।’

উল্লেখ্য, এই কনসার্ট আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কাছে আর্থিক অনুদান চেয়ে পাঠানো চিঠিকে ঘিরে শুরু হয় আলোচনা-সমালোচনা। চিঠিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব ‘স্ট্রংলি রিকমেনডেড’ লিখে সুপারিশ করেন। এ নিয়ে ওঠে সমালোচনার ঝড়।

তখন সালাহউদ্দিন আম্মার জানিয়েছিলেন, ৭৬ লাখ টাকা অনুদান পেতে প্রায় ৭০ প্রতিষ্ঠানকে এ চিঠি দেয়া হয়েছে।