ভোলার ১২টি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক

Passenger launch operations normal on 12 waterways
অনলাইন ডেস্ক ১৫ আগস্ট ২০২৫ ০২:৫০ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৫ আগস্ট ২০২৫ ০২:৫০ অপরাহ্ন
ভোলার ১২টি  নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক
...... সংগৃহীত ছবি

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে প্রায় ২দিন বন্ধ থাকার পর ভোলার ১২টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। 

লঞ্চ চলাচল বন্ধ থাকা ১০টি নৌরুটের মধ্যে ছিল- ইলিশা-লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, হাতিয়া-চরফ্যাশন, মনপুরা-ঢাকা, তজুমদ্দিন- মনপুরা, দৌলতখান-আলেকজান্ডারসহ অন্যান্য নৌরুট। শুক্রবার (১৫ আগস্ট) ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো.জসিম উদ্দিন।

তিনি বলেন, আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। ফলে শুক্রবার বেলা ১১টা থেকে ভোলার ১২টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়েছে। এর আগে বুধবার দুপুর ১টা থেকে এসব রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল। এতে এসব রুটে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ লাঘব হয়েছে।