কক্সবাজার জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
BNP's Milad and Doa Mahfil
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে কক্সবাজার জেলা বিএনপি।
শুক্রবার ১৫ আগস্ট জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, রফিকুল হুদা চৌধুরী, ইউসুফ বদরী, অধ্যাপক আকতার চৌধুরী, রফিকুল ইসলাম ও এডভোকেট মোহাম্মদ ইউনুছসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জেলা নেতৃবৃন্দ জানিয়েছে, জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল বিএনপি ও সহযোগি সংগঠন নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও পালিত হয়েছে।