টপ অফ দি নিউজ

Top of the News
নিজস্ব প্রতিবেদক: ১৬ আগস্ট ২০২৫ ০৮:১৮ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১৬ আগস্ট ২০২৫ ০৮:১৮ অপরাহ্ন

আজ (১৬ আগস্ট, শনিবার ) ছিল সরকারি ছুটির দিন নগরীর বিভিন্ন মোড়, চায়ের আড্ডা বিনোদন কেন্দ্রে জোর সোর চলে নির্বাচন নিয়ে পক্ষ বিপক্ষের কথা । এর মাঝেই আলোচনায় উঠে আসে নগরীর কাদির গঞ্জ এলাকায় অস্ত্র উদ্ধার ।

যানা যায় অভিযুক্ত ব্যক্তি মুনতাসির আলম আনিন্দ  সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই । বেশ কয়েক বছর আগে রাজশাহী মহা নগরীর শালবাগান এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যার সাথে জড়িত থাকার পরেও সন্দেহ জনক তথ্য প্রদান করে উচ্চ মহলের অভিযোগ থেকে তাকে বাদ দেওয়া হয় । এ নিয়ে সমালোচনা ও বিরুপ প্রতিক্রিয়া হলেও তা চাপা দেওয়া হয় । এ অভিযোগ থেকে আনিন্দ রক্ষা পেয়ে মাথা চারা দিয়ে উঠে এবং দিন দিন তার ক্ষমতার দাপট বাড়তে থাকে । বিশ্বস্ত সূত্রে যানা যায় কোচিং সেন্টারের আড়ালে তার অন্য কোন ব্যবসা থাকতে পারে । নগর বাসীর ধারনা সে মাফিয়া চক্রের সাথে জড়িত থাকতে পারে । শুধু তাই নয় একটি রাজনৈতিক দলের সাথে তার সংপৃক্ততা থাকতে পারে । দীর্ঘ দিন থেকে সে নজর দারিতে থাকার পর আজ সে সেনাবাহীনির কাছে অস্ত্র সহ ধরা পরেছে ।