নওহাটায় ব্যবসায়ী রয়েলের ইন্তেকাল

Ghazi Salahuddin Royal
নিজস্ব প্রতিবেদক: ১৬ আগস্ট ২০২৫ ০৮:২৩ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১৬ আগস্ট ২০২৫ ০৮:২৩ অপরাহ্ন
নওহাটায় ব্যবসায়ী রয়েলের ইন্তেকাল
পবার নওহাটা পৌরসভার একনিষ্ট জামায়াত সদস্য মহানন্দখালি গ্রামের গাজী সালাউদ্দিন রয়েল (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী...রাজেউন)।

পবার নওহাটা পৌরসভার একনিষ্ট জামায়াত সদস্য মহানন্দখালি গ্রামের গাজী সালাউদ্দিন রয়েল (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী...রাজেউন)। রাজশাহী সিডিএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে মৃত্যুবরণ করেন। জানা গেছে, তিনি ডায়াবেটিস ও ডেঙ্গুতে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। শনিবার বাদ জোহর নওহাটা কলেজ মাঠে যানাজার নামাজ শেষে দুয়ারী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। 

যানাজার নামাজে অংশ নেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মো. রায়হানুল আলম রায়হান, রাজশাহী মহানগর জামায়াত সেক্রেটারি এমাজ উদ্দিন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে সংসদ সদস্য পদে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, নওহাটা সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, নওহাটা পৌর সাবেক মেয়র মকবুল হোসেন শেখ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক এ্যাড. রাকিবুল ইসলাম পিটার, পবা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, বিএনপি নেতা শরিফুর রহমান শরীফ, সাদিকুল ইসলাম মেজো। 

আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা জামায়াতের আমীর ও পবা উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আমীর নুরুজ্জামান, বিমানবন্দর থানা জামায়াতের আমীর মাওলানা সুজাউদ্দিন, সেক্রেটারি কাজিমুদ্দিন উদ্দিন, নায়াবে আমীর রফিকুল ইসলাম বকুল, সহকারী সেক্রেটারি মশিউর রহমান মামুন, ওয়ার্ড সভাপতি দ্বীন ইসলাম, ওয়ার্ড সেক্রেটারি সুমন আজাহার আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ইকবাল হোসাইন মাসুম, সহ-সভাপতি লুৎফর রহমান, সহসভাপতি মাওলানা কুবাত আলী, শিবির নেতা নাহিদ, জামায়াত নেতা গিয়াস উদ্দিনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ, মুসল্লী ও আত্মীয়-স্বজন।  

 উল্লেখ্য, গাজী সালাউদ্দিন রয়েল পবা উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোকবুল হোসাইনের ছেলে। এলাকায় তারা ভাল মানুষ হিসেবে পরিচিত ও বিবেচিত। মরহুম গাজী সালাউদ্দিন রয়েল নওহাটা কলেজ মোড়ে গাজী টেলিকম নামে মোবাইল ফোন ও ইলেক্ট্রনিক্স’র ব্যবসা করতেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।