রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সাধারণ সভা
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সাধারণ সভা সমিতির কেন্দ্রীয় নেতৃবৃনেদ্র উপস্থিতিতে গতকাল ১৬ আগষ্ট শনিবার সমিতির রাজশাহীর সভাপতি রিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি হাজী মোঃ ওসমান গণি। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব ইমরান হাসান, বিশেষ অতিথি কেন্দ্রীয় সহ সভাপতি ও রাজশাহী জেলা শাখার সাধারন সম্পাদক মাসুদুর রহমান রিংকু, কেন্দ্রীয় ১ম যুগ্ম মহাসচিব মোঃ ফিরোজ আলম সুমন, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ আমির হোসেন, কেন্দ্রীয় শ্রম ও শিল্প সম্পাদক মোঃ এ কে এম হাবিবুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান চৌধুরী বিপু ও মেহেদী হাসান সোহেল এবং বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার উপদেষ্টা এহেসানুল হুদা দুলু। নানকিং দরবার হলে সমিতির সাধারন সভায় ২০২৫-২০২৬ মেয়াদের নির্বাচনে রিয়াজ আহমেদ খান সভাপতি ও মাসুদুর রহমান রিংকু সাধারন সম্পাদক নির্বাচিত হন।
৪৯ জন সদস্যের কার্য্য নির্বাহী পরিষদের অন্যন্যো হলেন সহ সভাপতি এস এম শিহাব উদ্দিন, মাহাবুব আলম, হাজী আব্দুল গাফ্ফার, মোঃ সেলিম রেজা, আইনুল হক, মোঃ আরিফুল ইসলাম, মোঃ আফজাল হোসেন, ও গোলাপ সরদার, যুগ্ম সাধারন সম্পাদক যথাক্রমে আবু তাহের ও রাশেদ ইসলাম, সহ যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম পান্না ও লিয়াকত খান সোহেল, সাংগঠনিক সম্পাদক মোরশেদ জামান শাকিল সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ খান ও আব্দুস সালাম, কোষাধ্যক্ষ আসাদুর জামান জুয়েল, মহ কোষাদ্যক্ষ মমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল হাসান রাজিব ও সব প্রচার সম্পাদক গোলাম কিবরিয়া, দপ্তর সম্পাদক আবু সাইদ আল মামুন, সহ দপ্তর সম্পাদক ইসরার আহম্মদ ডলার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোনিয়া খাতুন, সহ তথ্য সম্পাদক ফয়সাল বিন মাহাবুব, ক্রীড়া সম্পাদক আবু মোঃ মঞ্জুর হোসেন (অলিভ), সহ ক্রীড়া সম্পাদক সদরুল আমিন মিলন, মহিলা বিষয়ক সম্পাদক নাবিলা নওরিন এবং কার্য্যনির্বাহী সদস্য আহম্মেদ মুক্কি, শেখ সাদী খান, আনিসুর রহমান শাকিল, ফয়সাল আমিন, জহিরুল ইসলাম লিটন, মনোয়ার হোসেন মনু, ইমতিয়াজ জামিল দিপন, খায়রুল হাসানুজ্জামান তারেক, মোঃ মোস্তাফা, মোঃ মনিরুল ইসলাম মনির ও তাসকিনা রহমান।
সভা শেষে সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দের মুল্যবান মতামত প্রদান করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।