কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা

Trainee Recruit Constable (TRC) Recruitment Exam
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৮ আগস্ট ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৮ আগস্ট ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ন
কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা
কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা

'সেবার ব্রতে চাকরি' এ শ্লোগান সামনে রেখে কক্সবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা জুন-২০২৫ এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। 

রোববার ১৭ আগস্ট ২০২৫ খ্রি. সকাল ৮ ঘটিকা থেকে কক্সবাজার জেলার পুলিশ লাইন্স মাঠে প্রিলিমিনারি স্ক্রিনিং-এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এ সময় কক্সবাজার জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা জুন-২০২৫ বোর্ডের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন। এছাড়া নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশানার আলোকে উক্ত প্রক্রিয়া সম্পন্ন করেন।

বৈষম্যহীন ও অংশগ্রহণমূলক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে জেলা পুলিশের উদ্যোগে দূরবর্তী এলাকার এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে যানবাহন সুবিধা প্রদান করা হয়। নির্ধারিত সময়ে পরিবহন সরবরাহের মাধ্যমে বিকাল ৫ ঘটিকায় আজকের এইচএসসি পরীক্ষার্থীদের ও শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। 

কক্সবাজার জেলা পুলিশের এই মানবিক উদ্যোগে জেলার প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষার্থীরাও সমান সুযোগে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।