রাজশাহীতে জাতীয় সবুজ সংহতি সমাবেশ ২০২৫

National Green Solidarity Rally 2025
নিজস্ব প্রতিবেদক: ১৮ আগস্ট ২০২৫ ০৫:০১ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১৮ আগস্ট ২০২৫ ০৫:০১ অপরাহ্ন
রাজশাহীতে জাতীয় সবুজ সংহতি সমাবেশ ২০২৫
রাজশাহীতে জাতীয় সবুজ সংহতি সমাবেশ ২০২৫

১৮ আগস্ট  সোমবার রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি অডিটোরিয়ামে ছয়টি কৃষি প্রতিবেশ  অঞ্চলের   (উপকুলীয় অঞ্চল ,পাহাড়িয়া  অঞ্চল ,সমতল প্লাবন ভূমি ,চর অঞ্চল ,বিল ও হাওড় বেষ্টিত জলাভূমি  অঞ্চল এবং খরাপ্রবন আমাদের বরেন্দ্র অঞ্চল) এর প্রান প্রকৃতি ,কৃষি প্রতিবেশ ও  জলবায়ু সুরক্ষায় অবদান রাখা সবুজ মানুষগুলো তাদের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ ,সমস্যা সম্ভাবনা ও দাবি জানাতে জাতীয় সবুজ সংহতি সমাবেশ ২০২৫ এর  আয়োজন করছে ।

জাতীয় সবুজ সংহতি সমাবেশে বিভিন্ন কৃষি প্রতিবেশ অঞ্চললের শস্য ফসল বীজ বৈচিএ্য ,মৃৎশিল্প ,সুন্দরবনের জীবন সংস্কৃকি ,লোকজ এবং এতিহ্যসহ তাদের নিজসন্ব উন্নয়ন পদ্ধতিগুলো প্রদর্শন ও  তুলে ধরলেন । একইসাথে আঞ্চলিক প্রতিবেশীয় সংকট গুলো সমাধানে জলবায়ু সংকট ও তরুনদের নগর সংস্কার বিষয় ,প্রাপ্তির জনগোষ্ঠীর জীবন সংগ্রাম ও সংকট কৃষকের অধিকার ,ষাটোর্ধ কৃষকদের  জন্য পেনশন  ও ভর্তুকি বিষয়সহ জেন্ডার ন্যায্যতা চারটি গনশুনানী অনুষ্ঠিত হয় । গনশুনানীতে চেয়াপার্সন ও আলোচক ছিলেন বিশিষ্ঠ প্রাণিবিজ্ঞানী প্রফেসর বিদান চন্দ্র দাস, কাজী রবিউল আলম ,চেয়ারম্যান নৃবিজ্ঞান বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয় ,অভিজিৎ রয়  - সহযোগী অধ্যাপক –নৃবিজ্ঞান বিভাগ ,রাজশাহী বিশ্ববিদ্যালয় ,লেখক  গবেষক  ও বারসিকের পরিচালক পাভেল পার্থ ,নৃবিজ্ঞানী সৈয়দ আলী বিশ্বাস ,নগর গবেষক মোঃজাহাঙ্গীর আলম ।

জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে সমাবেশ অনুষ্ঠান শুরু হয় । এর আগে র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । সমাবেশের উদ্বোধন  করেন জাতীয় পদক প্রাপ্ত বরেন্দ্র অঞ্চলের  কৃষক নুর মোহম্মদ ,ঝিনাইদহের স্যার উদ্বোধক হেলাল উদ্দিন ,সুন্দরবন অঞ্চলের বনজ নারী সেফালী বিবি । শুভেচ্ছা বক্তব্য দেন পরিবেশবাদী আতিকুর রহমান ।  পরিবেশিত  হয়  সাংস্কৃতিক অনুষ্ঠান । পরিবেশনায় ছিলেন স্বচ্ছল কালচারাল একাডেমী উপস্থাপনায় ছিলেন সালমান ফার্সী ও রিয়া  ।