জাতীয় মৎস্য সপ্তাহে কক্সবাজার জেলায় বর্ণাঢ্য আয়োজন

National Fisheries Week 2025 inaugurated
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৮ আগস্ট ২০২৫ ০৬:৩৫ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৮ আগস্ট ২০২৫ ০৬:৩৫ অপরাহ্ন
জাতীয় মৎস্য সপ্তাহে কক্সবাজার জেলায় বর্ণাঢ্য আয়োজন
জাতীয় মৎস্য সপ্তাহে কক্সবাজার জেলায় বর্ণাঢ্য আয়োজন

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন হয়েছে। 

সপ্তাহব্যাপি অনুষ্ঠানের প্রথম দিনে কক্সবাজার জেলায় বাস্তবায়ন কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত করা হয়েছে।


জেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সুজয় পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব। 

বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাব সভাপতি মাহবুবর রহমান, সহকারী কমিশনার মো. ইরফানুল হাসান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ও জেলা সমবায় অ‌ফিসার।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান, মৎস্যজীবী, উদ্যোক্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।