স্থলভাগে উঠে এসেছে নিম্নচাপ, এটি ধীরে ধীরে দুর্বল হবে

Low pressure has formed over land
অনলাইন ডেস্ক ১৯ আগস্ট ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ১৯ আগস্ট ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ন
স্থলভাগে উঠে এসেছে নিম্নচাপ, এটি ধীরে ধীরে দুর্বল হবে
............সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি স্থলভাগে উঠে এসেছে। এটি ধীরে ধীরে দুর্বল হবে।

তবে উপকূলে ঝড়ের আশংকা থাকায় বহাল রাখা হয়েছে তিন নম্বর সতর্কতা সংকেত।

মঙ্গলবার (১৯ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ উড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকাল ৬টায় দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উপকূলীয় উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা/ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।