শহীদ জিয়া হলে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ২ ইউনিট

Fire breaks out at Shaheed Zia Hall
অনলাইন ডেস্ক ১৯ আগস্ট ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৯ আগস্ট ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ন
শহীদ জিয়া হলে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ২ ইউনিট
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। .........সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে জিয়া হলের ভেতর এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ভবনটি বেশ কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। হলটির ভেতরে কোনো কার্যক্রম না থাকার কারণে সেখানে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। আশপাশের কেউ সিগারেট খেয়ে ভেতরে ফেলার কারণে হয়ত আগুনের সূত্রপাত ঘটতে পারে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

এ ঘটনায় কেউ আহত হননি। আগুনের সূত্রপাত তদন্তসাপেক্ষে বলা সম্ভব হবে।