আবদুলপুর- রাজশাহী রুটে দুটি স্থানে ভেঙ্গেছে রেল লাইন, বস্তার উপর দিয়ে চলছে ট্রেন

Train running over sacks
নিজস্ব প্রতিবেদক ১৯ আগস্ট ২০২৫ ০২:৪৬ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ১৯ আগস্ট ২০২৫ ০২:৪৬ অপরাহ্ন
আবদুলপুর- রাজশাহী রুটে দুটি স্থানে ভেঙ্গেছে রেল লাইন, বস্তার উপর দিয়ে চলছে ট্রেন
আবদুলপুর- রাজশাহী রুটে দুটি স্থানে ভেঙ্গেছে রেল লাইন, বস্তার উপর দিয়ে চলছে ট্রেন

আবদুলপুর- রাজশাহী রুটে একিদিনে দুটি স্থানে রেললাইন ভভাঙ্গার ঘটনা ঘটেছে।ট্রেন চলাচল সচল রাখতে উভয় ভাঙ্গাস্থানে চটের বস্তা গুজে ট্রেন চলাচল সচল রেখেছে রেল কতৃপক্ষ।

১৯ আগস্ট সকালের দিকে রাজশাহীর নতুন বুধপাড়া রেলক্রসিং এলাকায় ও লোকমানপুর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।ভাঙা রেললাইনের ওপরে পাটের বস্তা গুঁজে ট্রেন চালানো হচ্ছে। এতে ধীরগতিতে চলাচল করছে রাজশাহীতে যাতায়াত করা ট্রেনগুলো।  

রেলওয়ে সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে কাজে এসে ওয়েম্যান কর্মীরা নগরীর বুধপাড়া এলাকায় রেললাইন ভাঙা দেখতে পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রেল কর্মীরা ঘটনাস্থলে যান। 

তারা জানান, রেললাইনের টপ প্রায় ৬ থেকে ৭ ইঞ্চি ভেঙে গেছে। ছোট আকারের ভাঙন হলেও ঝুঁকি এড়াতে আপাতত পাটের বস্তা ব্যবহার করা হয়েছে। ধীর গতিতে ট্রেন চললেও লাইন মেরামতের কাজ চলছে।

স্থানীয়রা জানান,বরেন্দ্র এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, মধুমতী এক্সপ্রেস ও লোকাল মেইল ট্রেন গুলোকে ভাঙ্গা লাইনের উপর চলাচল করতে দেখা গেছে। 

অন্যদিকে, একই দিন সকালে নাটোরের লোকমানপুর স্টেশন এলাকাতেও রেললাইনে ফাটল ধরা পড়ে। সেখানেও পাটের বস্তাগুঁজে ট্রেন চলাচল করছে বলে জানিয়েছে রেলওয়ে কতৃপক্ষ। বর্তমানে মেরামতের কাজ চলছে।

বিষয়টি নিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী (পথ) আহসান হাবিবের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,এটা সামান্য ঘটনা। আপনারা সাংবাদিকরা শুধু তীলকে তাল করতে জানেন বলে ফোন কেটে দেন।