রাজশাহীতে নারী সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান

Providing training and certification on digital and physical security
তামিম তুলি ২০ আগস্ট ২০২৫ ০৭:৩৪ অপরাহ্ন সারা বাংলা
তামিম তুলি ২০ আগস্ট ২০২৫ ০৭:৩৪ অপরাহ্ন
রাজশাহীতে নারী সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান
রাজশাহীতে নারী সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান

রাজশাহীতে নারী সাংবাদিকদের নিয়ে ইউনেস্কো আইপিডিসি-এর উদ্যোগে তিন দিন ব্যাপী ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান কর্মসূচী পালিত হয়েছে ।

সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে নয়টা হতে রাজশাহী কাজীহাটার এনজিও ফোরাম এর সম্মেলন কক্ষে উক্ত কর্মসূচীর সূচনা হয় এবং বুধবার (২০ আগস্ট) প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান কর্মসূচী পালন করা হয়।

উক্ত ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন রাজশাহী শহরে কর্মরত ও শিক্ষানবিশ ২০ জন নারী শিক্ষার্থী । যার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিটি) টুকটুক তালুকদার। 

প্রশিক্ষণ চলাকালীন সময়ে নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুজ্জামান বলেন, নিউজ নেটওয়ার্কের বিশাল উদ্যোগে নারী সাংবাদিকদের নিয়ে ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী আজ নতুন নয়। বিগত ৩৫ বছর থেকে নারীদের নিয়ে সফলতার সাথে কাজ করে আসছে ইউনেস্কো আইপিডিসি। সাংবাদিকতায় নারীদের ঝুঁকিপূর্ণ কাজের নিরাপত্তা নিশ্চিত করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

এছাড়া প্রশিক্ষণে বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন প্রোগ্রাম বিশেষজ্ঞ রেজাউল করিম, রাজশাহীর সিনিয়র সাংবাদিক আবুল কালাম মুহাম্মদ আজাদ, সিনিয়র সাংবাদিক ও নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষণ সমন্বয়কারী জিয়াউর রহমান, সাংবাদিক মীর রায়হান মাসুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. মো. মোজাম্মেল হোসাইন বকুল । 

দিনভর সেশন শেষে সকলকে একটি বিশেষ সার্টিফিকেট প্রদান করার মধ্য দিয়ে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর সমাপ্তি ঘটে।