ছাএ সংসদ নির্বাচন নিয়ে বিশ্ব বিদ্যালয় চত্বর মুখোর

Chhaya parliamentary elections
নিজস্ব প্রতিবেদক: ২১ আগস্ট ২০২৫ ০৫:৪৯ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২১ আগস্ট ২০২৫ ০৫:৪৯ অপরাহ্ন
ছাএ সংসদ নির্বাচন নিয়ে বিশ্ব বিদ্যালয় চত্বর মুখোর
.............সংগৃহীত ছবি

দীর্ঘ দিন পর বিশ্ববিদ্যালয় ছাএ সংসদ নির্বাচন নিয়ে বিশ্ব বিদ্যালয় চত্বর মুখোর হয়ে উঠেছে ।ভালো কিছু প্রত্যাশার সাথে অনেকের উৎকন্ঠা ও রয়েছে । ক্লাসের অবসরে ,চায়ের আড্ডায় আলাপ আলোচনা চলছে নানা আলোচনা । বিশ্ববিদ্যালয়ের বাইরে ও আলোচনার শেষ নেই । কলেজ গুলিও আলোচনার বাইরে  নাই ।বিভিন্ন সংগঠনের পাল্টা পাল্টি দাবী উওাপনে কতৃপক্ষ তাদের অনঢ়তার কথা নিয়ে বলেছেন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়ম কানুন রয়েছে তাই বাইরের কোন দল মতের নির্দেশে বিশ্ববিদ্যালয় চলবে না ।  ভিসি ছাএ সংগঠন গুলির সাথে কথা বলেছেন ভিসির বক্তব্যে খুশি সাধারন শিক্ষার্থীরা কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের অনেকে মনফুন্ন আবার অনেকে ভিসির বক্তব্যোর পক্ষে । বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ চাচ্ছেন না এমন কোন পরিবেশ সৃষ্টি হোক যার দোষের দায় তাদের নিতে হয় ।  বিশ্ববিদ্যালয় নির্বাচন রাজনৈতিক নির্বাচন নয় তবে ছাএ রাজনিতি করে এমন যোগ্য প্রার্থী নিয়ম অনুযায়ী নির্বাচন  করতে পারেন তবে জয়লাভ করলে নিয়ম অনুযায়ী তাকে তার রাজনৈতিক পদটি ছেড়ে দিতে হবে । তখন তার পরিচয় ছাএ সংসদের নেতা এবং সকল শিক্ষার্থীর  প্রতিনিধি ।সাধারন শিক্ষার্থীদের  প্রত্যাশা কতৃপক্ষ সম্পূর্ন অনঢ়  থাকবেন  এবং যারা অরাজকতা সৃষ্টি  করার চেষ্টা করবে  তাদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী  পদক্ষেপ  নিবেন ।

সাধারন শিক্ষার্থীদের আশা দীর্ঘ সময় পর ছাএ সংসদের  এ নির্বাচনে যোগ্য প্রাথীরাই জয়লাভ করে বিশ্ববিদ্যালয় ভাবমূর্তি বজায় রাখতে ভূমিকা রাখবে । দীর্ঘ সময় ছাএ সংসদ নির্বাচন না হওযায় এ নির্বাচনে অংশগ্রহন করতে না পারা অনেকে তাদের প্রিয় ক্যাম্পাসে  যাচ্ছেন নির্বাচনের এবং অনুভব করছেন অতিতের স্মৃতি।  দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয় না হওযায় সে সময় যে সব শিক্ষার্থী  ভোট দিতে পারেননি তাদের মনে দুঃখ থেকে গেছে । তারা জানতে চাই তাদের ভোটদানের যে অধিকার ছিলো সে অধিকারে তারা কি ভোট প্রদান করতে পারবেন ? আগামী নির্বাচন কবে হবে তার সম্ভাব্য তারিখ ঘোষনার কথা অনেকে বলেছেন তাহলে সে নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীরা নিজেদের প্রস্তুত করার সুযোগ পাবে । ২০ আগস্ট বুধবার রাজশাহী মহানগরীতে এক বিশেষ আড্ডায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন  শিক্ষার্থী,অভিভাবক ,সুশীল সমাজের আড্ডায় প্রত্যাশা করা হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাএ সংসদের সুন্দর একটি  নির্বাচনের  ব্যবস্থা করবেন । তারা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচন সহ অনান্য নির্বাচন গুলি ও সুন্দর হবে এ প্রত্যাশা করেছেন ।