পদ্মা নদীর পানি কিছুটা কমেছে
Padma river water
পদ্মা নদীতে পানি বৃদ্ধিতে মানুষের মনে যে আতঙ্ক দেখা দিয়েছিলো তা আর নেই । যদি ও নদীতে এখনো প্রচুর পানি তবে পানির পরিমান কিছুটা কমে এসেছে। অনেকে বলছেন আবারো পানি বাড়তে পারে । বছরের এই সময়টায়এ রকম হয়ে থাকে । নদীর পানি বৃদ্ধি দেখতে নদীর পাড়ে প্রতিদিন অসংখ্য মানুষ ভীড় করছেন । অনেকে আবার ঝুকি উপেক্ষা করে নৈৗকায় বেড়াচ্ছেন । যে সমস্ত অঞ্চল প্লাবিত সেখানকার মানুষের অবস্থা শোচনীয় । তারা বলেছেন তারা কষ্টের মধ্যে জীবন যাপন করছেন ।যদিও প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক খবর নেওয়া হচ্ছে । এই রোদ এই বৃষ্টি এমন আবহাওয়ার মধ্যে চলছে জনজীবন । বেড়ে গেছে শাক সবজির দাম । ব্যাবসায়ীরা বলেছে অতি বৃষ্টিতে শাক সবজি পানিতে ডুবে গেছে । তেমন সরবরাহ ও হচ্ছে না বলে শাক সবজির দাম বেড়েছে।