পুঠিয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ॥ বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Students form human chain demanding justice
নিজস্ব প্রতিবেদক: ২১ আগস্ট ২০২৫ ০৮:১৪ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২১ আগস্ট ২০২৫ ০৮:১৪ অপরাহ্ন
পুঠিয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ॥ বিচারের দাবিতে শিক্ষার্থীদের  মানববন্ধন
রাজশাহীর পুঠিয়া উপজেলায় চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জামায়াত নেতা শমসেরকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীর পুঠিয়া উপজেলায় চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জামায়াত নেতা শমসেরকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

২১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে দোমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে  বিদ্যালয়ের শিক্ষার্থী ও অবিভাবকদের  আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে অবিভাবক রহিদুল ইসলাম বলেন, গত ১৫ আগষ্ট শুক্রবার দোমাদী সরকার প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে টাকার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বেলপুকুর ইউনিয়নের দোমাদী ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শমসের আলী। তিনি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এছাড়া মানববন্ধনে উপস্থিত স্কুলের শিক্ষার্থীররা শিশু ধর্ষণ চেষ্টাকারি শমসেরকে দ্রুত আইনের আওতায় এনে তাকে ফাঁসিতে ঝুলানোর দাবি জানান।

শমসের আলীর বিরুদ্ধে এর আগেও অনুরুপ অভিযোগ রয়েছে স্থানীয় লোকজন জানান। পুনরায় একই ঘটনার  ঘটালে  ২০ আগষ্ট এলাকাবাসীর পক্ষ থেকে গ্রাম্য সালিশের আয়োজন করলেও অভিযুক্ত সালিশ উপস্থিত হয়নি।

পরে ভুক্তভোগীর পরিবার বিষয়টির সঠিক বিচারের দাবিতে ঐদিন রাত ১০ টার দিকে,শিশুটির পিতা বেলপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এবং তাকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ বিচারের দাবি জানান। এ বিষয়ে অভিযুক্ত শমসেরের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

জামায়াতে ইসলামীর বেলপুকুর থানা আমির মকবুল হোসেন বলেন, বিষয়টি আমরা জানার পরে ভিকটিমের বাসায় গিয়েছিলাম। বিষয়টি জেলা আমিরকে জানিয়েছি,ঘটনার  সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ সুমন কাদেরী বলেন,, ২০ আগস্ট রাতে শিশু ধর্ষণ চেস্টার অভিযোগে একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।