রাজশাহীতে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে নিউজ নেটওয়ার্কের মতবিনিময়

News Network Discussion
নিজস্ব প্রতিবেদক: ২১ আগস্ট ২০২৫ ০৯:৩৬ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২১ আগস্ট ২০২৫ ০৯:৩৬ অপরাহ্ন
রাজশাহীতে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে নিউজ নেটওয়ার্কের মতবিনিময়
রাজশাহীতে গণমাধ্যম সম্পাদক ও বার্তা সম্পাদকদের নিয়ে দিনব্যাপী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীতে গণমাধ্যম সম্পাদক ও বার্তা সম্পাদকদের নিয়ে দিনব্যাপী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনেস্কো-আইপিডিসির সহায়তায় ‘সাংবাদিকদের নিরাপত্তা বৃদ্ধির কর্মসূচি’ শীর্ষক চলমান প্রকল্পের আওতায় বৃহস্পতিবার নিউজ নেটওয়ার্ক এই মতবিনিময় সভা আয়োজন করে। 

নগরীর কাজীহাটা এনজিও ফোরামের সম্মেলন কক্ষে দিনব্যাপী মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা, মিডিয়ার স্ব-নিয়ন্ত্রণ ব্যবস্থা, সংবাদকক্ষে লিঙ্গ-সংবেদনশীল নিরাপত্তা নীতি, ভুয়া খবর, বিভ্রান্তিকর তথ্য ও ঘৃণাবাচক বক্তব্য মোকাবিলা, গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করা, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অংশীজনদের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

সভায় নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শহীদুজ্জামান উল্লিখিত বিষয়ে আলোচনা ও বিষয়বস্তু উপস্থাপন করেন। এ সময় সিনিয়র সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ, নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম বিশেষজ্ঞ রেজাউল করিম ও প্রশিক্ষণ সমন্বয়কারী জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও বার্তা সম্পাদকদের মধ্যে আলোচনায় অংশ নেন- সিনিয়র সাংবাদিক আকবারুল হাসান মিল্লাত, নুরুল হক, শ.ম সাজু, আফজাল হোসেন, আহসান হাবিব অপু, এম বদরুল হাসান, মামুন-অর-রশিদ, গোলাম মোস্তফা মামুন, সোহেল মাহবুব, মো. আনিসুজ্জামান, কাজী নাজমুল ইসলাম, রফিকুল ইসলাম, এনায়েত করিম, ফজলুল করিম বাবলু ও রিমন রহমান প্রমুখ।