নওগাঁ মিরাট ইউনিয়নে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
নওগাঁ জেলার রাণীনগর উপজেলাধীন মিরাট ইউনিয়নের আতাইকুলা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪-২৫ সেশন পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান প্রদান করেছে ইউনিয়ন শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ৮নং মিরাট ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিফাত হোসেনের নেতৃত্বে আতাইকুলা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শিক্ষা অফিসার মো. সাহাদত হোসেন, প্রধান বক্তা হিসেবে ছিলেন নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়নের সদস্য, মিরাট ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও ইউনিয়ন প্রতিষ্ঠাতা ছাত্রদল আহ্বায়ক এ্যাড. আল-আমিন। এছাড়াও উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির জেলা শিক্ষা অফিসার মোঃ সাহাদত হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো কিছু করবে। এছাড়াও তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার আহ্বান জানান।
প্রধান বক্তা এ্যাড. আল-আমিন বলেন, আগামীর দেশ ও জাতির ভবিষ্যৎ আপনাদের উপর নির্ভর। এসময় তিনি শিক্ষার্থীদের কাছে সুশিক্ষায় শিক্ষিত, পরিবার, সমাজ ও দেশের স্বার্থে কাজ করার আশা ব্যক্ত করেন।
এছাড়াও অনুষ্ঠানে ছাত্রনেতা সরোয়ার আলম শাফি, মামুন, সাজ্জাদ, হিটলারসহ অন্য বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশ মূলক বক্তব্য রাখেন।
উল্লেখ্য ইতিপূর্বে মিরাট ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে ইউনিয়নের প্রত্যেকটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।