রাজশাহীতে বাস টার্মিনালে ফটপাতের দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

Two groups clash over control of the fire pit
নিজস্ব প্রতিবেদক: ২২ আগস্ট ২০২৫ ০৫:১১ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২২ আগস্ট ২০২৫ ০৫:১১ অপরাহ্ন
রাজশাহীতে বাস টার্মিনালে ফটপাতের দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১
বাস টার্মিনালের অধিপত্তি বিস্তারকে কেন্দ্রকরে বিএনপি সমর্থিত দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বাস টার্মিনালের অধিপত্তি বিস্তারকে কেন্দ্রকরে বিএনপি সমর্থিত দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় রিপন নামে একজন গুরুতর আহত হয়েছেন।

২১ আগস্ট দিবাগত রাত আনুমানিক পৌনে  ৮টার দিকে রাজশাহী নগরীর  শিরোইল বাস টার্মিনাল সংলগ্ন ফুটপাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানা যায়,মূলত বাসটার্মিনাল এলাকার ফুটপাতগুলোর  দখলকে কেন্দ্র করেই এঘটনা ঘটে।

জানা গেছেন ফুটপাত গুলোগে গড়ে উঠা দোকান গুলোথেকে মোটা অংকের দৈনিক,সাপ্তাহিক ও মাসিক মাসহারা তোলা হয়ে থাকে।এই টাকার ভাগবাটোয়ারা  নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে ঘটনার রাতে রিপনের নেতৃত্বে থাকা ৫-৭ জন এবং ওবায়দুল এর নেতৃত্বে থাকা ৮-১০ জনের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষ চলাকালে রিপন গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তাকে ৪নং ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

এবিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, গতরাতে একটি ছোট্ট ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহল জোরদার করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। আহতরা রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছেন।