রাজশাহীতে ১ টাকায় বৃক্ষরোপণ সংগঠনের কর্মশালায়
১ টাকায় বৃক্ষরোপন সংগঠনের আয়োজনে ২২ আগস্ট শক্রবার সকালে রাজশাহী বন বিভাগ ট্রেনিং ইন্সটিউটে সংগঠনের প্রতিষ্টাতা সভাপ্রতি চট্রগ্রাম শাখার পরিচালক এস কে আব্দুল্লাহ ইয়ামিনের পরিচালনায় অতিথী ছিলেন সিনিয়র ফরেস্ট ইন্সপেক্টর মো: এহেতাসাম , রেঞ্জ অফিসার আনিসুর রহমান , ফরেস্টার আব্দুল ওহাব , সমাজ সাংস্কৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবু ।
বক্তব্য রাখেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের আতিকুর রহমান আতিক । ইয়ুথ পলিসি ফোরামের সিফাত শাহরিয়ার কিয়াম ।
অনলাইনে যুক্ত হন ইনসেটিব বাংলাদেশের মো : নাদিব, বি এমওর কান্ট্রি ডিরেক্টর খাবিরুল কামাল ।
এই কর্মশলায় বক্তরা বলেন প্রতিদিন ১ টাকা করে জমিয়ে মাসে যা জমবে তা দিয়ে দেশের সবাই যদি গাছ সংগ্রহ করে লাগায় তাহলে দেশের প্রতিটি অঞ্চল হয়ে উঠবে সবুজ । যে স্বপ্ন দেখেছে ১ টাকার বৃক্ষরোপন সংগঠন । তারা এ ব্যাপারে তরুণ যুবক শিক্ষার্থীদের পাশে থেকে সকল বয়সী নারী- পুরুষদের ভূমিকায় রাখার আহ্বান জানান আয়োজনে সমন্বয়কের দায়িত্বে ছিলেন সংগঠনের রাজশাহীর পরিচালক নাজমুল হুদা নাহিদ , সাবেক পরিচালক নুর খাদেমুল । বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানে শির্ক্ষাথীরা এই কর্মশালায় অংশ নেয় ।